ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তি বিদ্যানিকেতনের বার্ষিক পুরস্কার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৪৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • 74

শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়ায় অবস্থিত শাহরাস্তি বিদ্যানিকেতনের বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল ২০২৫) সকালে বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।  স্বাগত বক্তব্য রাখেন বিদ্যানিকেতন অধ্যক্ষ আব্দুর রব। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এম জেড ইসলাম এন্ড কোম্পানীর ম্যানেজিং পার্টনার মোঃ ফখরুল আলম পাটোয়ারী, এফসিএ। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জীবন বীমা কর্পোরেশনের ব্রাঞ্চ ম্যানেজার জিএম হাসান মাহমুদ, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আক্তার হোসেন, মোঃ মনির হোসেন, সোনালী ব্যাংক ম্যানেজার মোঃ হাসান মজুমদার। সিনিয়র শিক্ষক তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাহাদৎ হোসেন সাধু, সদস্য প্রফেসর আহম্মেদ উল্লাহ, বিদ্যানিকেতন পরিচালনা কমিটির সহ-সভাপতি হাজী মোঃ মিজানুর রহমান, সুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকতারুজ্জামান, অতিথি ডাঃ মোঃ মিজানুর রহমান, কোষাধক্ষ্য মোঃ তছাদ্দেক হোসেন, সদস্য মোঃ শাহজান মিয়া, ব্যাবসায়ী এমরান হোসেনসহ কৃতি শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার সুধীজন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার পাশাপাশি খেলাধুলার, শরীর চর্চার উপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে বিদ্যানিকেতন অগ্রণী ভূমিকা পালন করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, বৃত্তি তুলে দেন অতিথি বৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তি বিদ্যানিকেতনের বার্ষিক পুরস্কার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট : ১১:৪৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫