ঢাকা ১২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে সংবাদ সম্মেলনকে ঘিরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ইমাম হোসেনের বক্তব্য

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৫২:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • 65

গত শনিবার হাজীগঞ্জ কুটির শিল্প পন্য মেলা সংক্রান্ত সংবাদ সন্মেলন নিয়ে বক্তব্য দিয়েছেন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. ইমাম হোসেন। রোববার (২০ এপ্রিল) তিনি উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে সংবাদকর্মীদের উদ্দেশ্যে এ বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, হাজীগঞ্জে যে কুটির শিল্প পন্য মেলা অনুষ্ঠিত হবে, তার সাথে উপজেলা ও পৌর বিএনপি সম্পৃক্ত না এবং উপজেলা ও পৌর বিএনপি এই মেলার বিপক্ষেও না। মেলাকে কেন্দ্র করে এসএসসি পরীক্ষা ও ব্যবসায়ীদের কোন ক্ষতির কারণ হবে না। বিষয়টি প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী দেখবে।

উল্লেখ্য, গত বৃহস্পবিার হাজীগঞ্জ বাজারস্থ চৌরাস্তা মোড় সংলগ্ন স্থানে কাজী এন্টার প্রাইজের ব্যানারে কুটির শিল্প পন্য মেলার অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এই মেলার আয়োজনকে বন্ধ করার দাবি জানিয়ে শনিবার উপজেলা ও পৌর বিএনপির পক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আলহাজ¦ মো. ইমাম হোসেন।

সংবাদ সম্মেলনে বিষয়টি আর্মি ক্যাম্পের নজরে আসে এবং রোববার ক্যাম্পের পক্ষ থেকে আলহাজ¦ মো. ইমাম হোসেনের বক্তব্যের কিছু বিষয়ে আপত্তি জানানো হয়। ওই আপত্তির আলোকে পরবর্তীতে আলহাজ¦ মো. ইমাম হোসেন সংবাদকর্মীদের উদ্দেশ্যে উপরোক্ত বক্তব্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে আলহাজ¦ মো. ইমাম হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম ব্যবহার করে কতিপয় মুখোশধারী ব্যক্তি বিভিন্ন অনিয়ম, চাঁদাবাজী এবং আইন-শৃঙ্খলার অবনতির পায়তারা চালিয়ে আসছে। মেলার নাম করে কোনভাবেই এসব অনিয়ম, চাঁদাবাজী এবং আইন-শৃঙ্খলার অবনতির দ্বায়ভার বিএনপি বহন করবে না।

তিনি বলেন, হাজীগঞ্জ বাজারস্থ চৌরাস্তা মোড় সংলগ্ন স্থানে অনুষ্ঠিত মেলার নামে হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী এবং চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সাধারণ মানুষের জানমালের ক্ষতিসাধন ঠেকাতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর প্রদক্ষেপ গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানান।

আলহাজ¦ ইমাম হোসেন সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে বলেন, ইভটিজিংকে কেন্দ্র করে গত ২৯ আগস্ট হাজীগঞ্জ বাজারে মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রকে জীবন দিতে হয়েছে। বর্তমানে কিশোর গ্যাংসহ দেশের সার্বিক পরিস্থিতির বিষয়ে আপনারা (সংবাদকর্মী) অবগত এবং এসএসসি ও সমমানের পরীক্ষা চলমান এবং এইচএসসি পরীক্ষা আসন্ন।

প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষন করে তিনি বলেন, বিএনপির নাম ব্যবহার করে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে মেলার আয়োজন কতটা সমীচীন? আমরা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে পরীক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীদের লেখাপড়ার স্বার্থে পরীক্ষা চলাকালীন মেলা বন্ধের দাবী জানাচ্ছি।

তিনি আরও বলেন, ব্যবসা-বানিজ্য সমৃদ্ধ হওয়ায় হাজীগঞ্জে গড়ে ওঠেছে বিভিন্ন প্রতিষ্ঠান, আবাসিক কাঠামো, স্কুল, কলেজ ও মাদ্রাসা। এ নির্বাচনী এলাকা (চাঁদপুর-৫) থেকে ধানের শীষ প্রতীক নিয়ে যিনি নির্বাচন করেছেন এবং যিনি বিভিন্ন জুলুম ও অত্যাচারের শিকার হয়েও জাতীয়তাবাদী দলকে সুশৃঙ্খলভাবে নেতৃত্ব দিয়ে আসছেন। এখন মেলার নামে আইন-শৃঙ্খলার অবনতি হলে, তার দ্বায়ভার বিএনপি নিবে না। সুতরাং এ মেলা বন্ধ করতে হবে।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারীর উপস্থাপনায় সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক খোরশেদ আলম ভুট্টু, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আকতার হোসেন দুলাল ও সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন, পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান সেলিম, সাবেক সাধারণ সম্পাদক এমরান হোসেন।

উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ মো. মিজানুর রহমানও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন শাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মো. ইমাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শাহিন মজুমদার, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এস.এম ফয়সাল হোসাইন, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক আবু ইউসুফসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে সংবাদ সম্মেলনকে ঘিরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ইমাম হোসেনের বক্তব্য

আপডেট : ০৮:৫২:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫