ঢাকা ১২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় হাজীগঞ্জে কেন্দ্র ভাঙচুর করলো পরীক্ষার্থীরা!

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৩৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • 31

হাজীগঞ্জ উপজেলার রামপুরে এসএসসি পরীক্ষার গণিত প্রশ্ন আশানুরূপ না হওয়ায় ক্ষুব্ধ হয়ে ভাঙচুর কেন্দ্র চালিয়েছে একদল পরীক্ষার্থী।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে পরীক্ষা শেষে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনীর একটি দল।

প্রত্যক্ষদর্শীরা জানান, গণিত পরীক্ষার প্রশ্নপত্র কঠিন হওয়ায় অনেক শিক্ষার্থী হতাশ হয়ে পড়ে। পরীক্ষা শেষ হওয়ার পরপরই তারা ক্ষোভে কেন্দ্রের বেঞ্চ, জানালার কাঁচসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। ওই সময় কিছু শিক্ষার্থী কেন্দ্রের বাইরে গিয়েও চিৎকার করতে দেখা যায়।

রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. কবির হোসেন বলেন, “রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গণিত পরীক্ষার পর উত্তেজিত হয়ে কিছু শিক্ষার্থী কয়েকটি বেঞ্চ ও কাঁচ ভেঙে ফেলে। তবে কেউ আহত হয়নি। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৭২ জন।”

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, “ভাঙচুরের খবর পেয়েই আমরা পুলিশ ও সেনাবাহিনী পাঠিয়েছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। যারা ঘটনার সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে অভিভাবকদের ডেকে এনে কঠোরভাবে সতর্ক করা হচ্ছে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুক বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিচিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় হাজীগঞ্জে কেন্দ্র ভাঙচুর করলো পরীক্ষার্থীরা!

আপডেট : ০৫:৩৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫