ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর পৌরসভার তিন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৫৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • 34

চাঁদপুর পৌরসভার তিন কর্মকর্তার বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের ভিত্তিতে সম্প্রতি অভিযুক্তদের কাছে তাদের সম্পদের বিবরণী চেয়ে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।

অভিযুক্তরা হলেন—চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া, প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদার এবং নগর পরিকল্পনাবিদ সাজ্জাদ ইসলাম।

চাঁদপুর দুদক কার্যালয় থেকে সদ্য ঢাকায় বদলি হওয়া উপপরিচালক মো. সাইফুল ইসলাম জানান, চাঁদপুরে দায়িত্ব পালনকালে তিনি এ তিন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের লক্ষ্যে চিঠি দেন। তার ভাষায়, “চিঠি প্রাপ্তির পর আবুল কালাম ভূঁইয়া ও মফিজ উদ্দিন হাওলাদার দুদক কার্যালয়ে এসে তাদের সম্পদের বিবরণী জমা দিয়েছেন। তবে নগর পরিকল্পনাবিদ সাজ্জাদ ইসলাম এখনও বিবরণী জমা দেননি।”

দীর্ঘ দেড় যুগ ধরে চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা আবুল কালাম ভূঁইয়া বলেন, “আমার এবং আমার পরিবারের সম্পত্তির হিসাব বিবরণী দুদকে জমা দেওয়া হয়েছে।”

প্রায় দুই যুগ ধরে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা মফিজ উদ্দিন হাওলাদার জানান, “শহরের পালপাড়ায় একটি বহুতল বাড়ি ছাড়া আমার অন্য কোনো স্থাবর সম্পত্তি নেই।”

চাঁদপুর ডিডিএলজি ও পৌর প্রশাসক গোলাম জাকারিয়া বলেন, “বিষয়টি আমি শুনেছি। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তা তাদের ব্যক্তিগত বিষয়।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুর পৌরসভার তিন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু

আপডেট : ১০:৫৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫