ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের কচুয়ায় টহলরত পুলিশের হাতে ২ চোর আটক ‌

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:২৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • 26

চাঁদপুরের কচুয়ায় চুরি করতে যাওয়ার পথিমধ্যে কচুয়া থানার টহলরত পুলিশের হাতে ২ চোর আটক হয়েছে।

সোমবার মধ্যরাতে উপজেলার ৬ নং কচুয়া উত্তর ইউনিয়নের উজানী গ্রামে ফকির বাড়ির তিন রাস্তার মোড়ে এঘটনা ঘটে।

আটককৃতরা হলো চান্দিনা উপজেলার মহিচাইল উঃ পাড়ার খোরশেদ আলমের ছেলে মাছুম (৩২) ও একই উপজেলার জামিয়া পাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে আলাউদ্দিন (৩৬)।

কচুয়া থানা সূত্রে জানা গেছে চুরি-ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে প্রতিদিনের ন্যায় কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলামের নির্দেশক্রমে এ এস আই জয়নাল সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রিকালীন টহলরত অবস্থায় উজানী গ্রামের ফকির বাড়ি তিন রাস্তার মোড়ে চোর চক্রের সিএনজি নবাবপুর থেকে কচুয়ার দিকে যাওয়ার সময় সন্দেহভাজন পুলিশ সিএনজি থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে সিএনজি থেকে লাফিয়ে চালক ও  ২ চোর সদস্যসহ ৩ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজনসহ কচুয়া থানার পুলিশ দাওয়া করে ২ জনকে আটক করে ও অপর একজন পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে হেকসো ব্লেড,প্লাস, রেঞ্জ ও দড়িসহ অন্যান্য জিনিস জব্দ করা হয়।

এ ব্যাপারে কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম জানান, টহলরত পুলিশ দায়িত্ব পালন কালে তাদের স্থানীয়দের সহযোগিতায় গ্রেফতার করে। মঙ্গলবার তাদের চুরি মামলায় চাঁদপুর জেলা বিজ্ঞ আদালত সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরের কচুয়ায় টহলরত পুলিশের হাতে ২ চোর আটক ‌

আপডেট : ০৪:২৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫