ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানো মামলায় আওয়ামীলীগের ৫ নেতা গ্রেফতার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:০৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • 32

রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত এক আসামিসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা হলেন—গোপালগঞ্জের শুকতাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবেদ আলী শেখ (৫২), রমনা ও হাতিরঝিল থানা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মমতাজ পারভিন শিমু (৪২), ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ জাকির হোসেন সাগর (৪৩), মিরপুর থানা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম আর বাদল (৫০), এবং উত্তরা থানা আওয়ামী লীগের কর্মী মনিরুল ইসলাম (৩৮)।
ডিবির ওয়ারী বিভাগ জানায়, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ৮টা ৩০ মিনিটে ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে মোঃ আবেদ আলী শেখকে গ্রেফতার করা হয়। তিনি গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর মামলার সরাসরি এজাহারনামীয় আসামি। একই দিন রাত ৯টার দিকে বাংলামোটর এলাকা থেকে মমতাজ পারভিন শিমুকেও গ্রেফতার করা হয়।
পরে রাত ১২টা ৫ মিনিটে বনানী এলাকা থেকে ডিবি-সাইবার বিভাগের একটি দল গ্রেফতার করে মোহাম্মদ জাকির হোসেন সাগরকে। তিনি গুলশান এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণের বিষয়টি স্বীকার করেছেন। এছাড়াও, ২০১৫ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের হওয়া একটি মামলার এজাহারনামীয় আসামি বলেও জানা গেছে।
২৪ এপ্রিল দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে মিরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় এম আর বাদলকে এবং একইদিন উত্তরা থেকে গ্রেফতার করা হয় মনিরুল ইসলামকে। মনিরুল ১৮ এপ্রিল উত্তরা বিমানবন্দর এলাকায় একটি ঝটিকা মিছিলে অংশ নিয়েছিলেন বলে স্বীকার করেছেন।
ডিবি জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানো মামলায় আওয়ামীলীগের ৫ নেতা গ্রেফতার

আপডেট : ০৬:০৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫