ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে সমকামিতার অভিযোগে দু‘ধর্মের দু‘কিশোরী কে পুলিশে সোপর্দ 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৩৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • 31
চাঁদপুরের ফরিদগঞ্জে দু‘ধর্মের দু‘কিশোরীর সমকামিতার অভিযোগে অভিভাবকরা পুলিশে সোপর্দ করেছে।
গত ২৫ এপ্রিল শুক্রবার রাতে হিন্দুধর্মালম্বি আরোহী নামে এক কিশোরী গোপালগঞ্জের কোটালিপাড়া থেকে চাঁদপুরের ফরিদগঞ্জের সকদিরামপুর তালুকদার বাড়ির মুসলিম ধর্মালম্বি  ইউসূফ মিয়ার কিশোরী রিতুর বাড়িতে অবস্থান নেয়। এনিয়ে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক আলোনাচা ও সমালোচনার ঝড় বইছে।
পুলিশ জানিয়েছে আরোহী নামে এক কিশোরী হারিয়েছে মর্মে একটি জিডি হয়েছে।
স্থানীয় সূত্র ও কিশোরীরা জানায়, চলতি বছরের জানুয়ারী মাসে উভয়ের টিকটকের মাধ্যমে পরিচয়। এরই মাঝে  একে অপরের বাড়িতে আসা-যাওয়া ও মনের ভাববিনিময় হয়। এক পর্যায়ে তারা গত (১৭ এপ্রিল/২৫) তারিখে পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার সত্যতা স্বীকার করেছে। তবে তারা বিবাহ বন্ধনের কোন প্রমাণপত্র দেখাতে পারেনি। তারা আরোও জানায়, আমরা আবেগে নহে, মন থেকেই একে অপরের প্রতি ভালোলাগা থেকে ভালোবাসা ও অবশেষে পরিণয় সূত্রে আবদ্ধ হই।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ্ আলম জানান, আরোহী নামের মেয়েটি হারিয়ে যাওয়া জিডিমূলে পুলিশ তাকে উদ্ধার করেছে। বর্তমানে আরোহী ও রিতু দুইজনই পুলিশ হেফাজতে আছে।
ক্যাপশন: গোপালগঞ্জের মেয়ে অন্য মেয়ের প্রেমের টানে ফরিদগঞ্জে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে সমকামিতার অভিযোগে দু‘ধর্মের দু‘কিশোরী কে পুলিশে সোপর্দ 

আপডেট : ০৬:৩৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫