ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে ড. ইউনূসের মন্তব্য

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:১৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • 16

আলোচিত  সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বললেন, নির্বাচনের মঞ্চ প্রস্তুত হচ্ছে, কিন্তু আওয়ামী লীগ সেই মঞ্চে উঠবে কিনা—তা এখনো অনিশ্চিত।

রবিবার আলজাজিরায় প্রকাশিত ‘Muhammad Yunus: Real Reform or Just a New Ruling Class in Bangladesh’ শীর্ষক সাক্ষাৎকারে তিনি বলেন, “আওয়ামী লীগ নিজেরাই এখনো কিছু ঘোষণা দেয়নি। তারা আসবে কি আসবে না, সেটা আগে ওদের সিদ্ধান্ত নিতে হবে। তারপর নির্বাচন কমিশন এবং অন্যান্য দলের মতামত বিবেচনায় আসবে।”

তিনি জানান, সরকার এখন এমন একটি নির্বাচন আয়োজনের পথে হাঁটছে, যা হবে অতীতের চেয়ে অনেক স্বচ্ছ এবং অর্থবহ। “সংস্কারের তালিকা ছোট হলে ডিসেম্বরেই ভোট, বড় হলে সময় লাগবে জুন পর্যন্ত।”

এখানেই থেমে থাকেননি ড. ইউনূস। একপর্যায়ে উঠে আসে ভারত প্রসঙ্গ। তিনি জানান, বিমসটেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে সামাজিক মাধ্যমে ‘চুপ’ রাখতে বলেছিলেন। জবাবে মোদী বলেন, “আমি সেটা পারব না, কারণ ভারতে এসব নিয়ন্ত্রণের বাইরে।”

প্রসঙ্গত, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছাড়েন শেখ হাসিনা। তাঁর বিরুদ্ধে ওঠে দুর্নীতির নানা অভিযোগ। সেই প্রেক্ষাপটে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।

এখন অপেক্ষা—আসন্ন নির্বাচনে কারা মাঠে নামবে, আর কারা গ্যালারিতে বসে দেখবে?

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

আ.লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে ড. ইউনূসের মন্তব্য

আপডেট : ০৯:১৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫