ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে স্বর্ণখোলায় যৌথ অভিযানে তিন কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:১৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • 36

চাঁদপুর সদর উপজেলার স্বর্ণখোলা এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে তিন কিশোর গ্যাং সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন — ইমন (১৯), আপন (১৮) ও রবিউল (১৯)।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প ও মডেল থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় তাদের কাছ থেকে ১টি চাইনিজ কুড়াল, ২টি চাপাতি, ২টি রামদা, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরে স্বর্ণখোলায় যৌথ অভিযানে তিন কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার

আপডেট : ০৬:১৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫