ঢাকা ১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে হাজীগঞ্জে ব্যারিস্টার কামালের গণসংযোগ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে হাজীগঞ্জে গণসংযোগ করছেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন।

শনিবার (৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে হাজীগঞ্জ বাজার এলাকায় এ গণসংযোগ করেন। এ সময় বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের কাছে ৩১ দফার লিফলেট পৌঁছে দেন।

এদিন সকাল ১০টায় হাজীগঞ্জ পূর্ব বাজার থেকে গণসংযোগ শুরু করেন, ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন। তিনি পায়ে হেঁটে বাজারের প্রধান সড়ক, দোকান, অলি-গলিতে গিয়ে ৩১ দফা বাস্তবায়নের বার্তা পৌঁছে দেন এবং ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও তাদের খোঁজখবর নেন।

গণসংযোগ শেষে সংবাদকর্মীদের উদ্দেশ্যে ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি সময়োপযোগী এবং জনবান্ধব উদ্যোগ। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়ন এবং রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক রূপান্তরের জন্য এই পরিকল্পনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করবে। এসব দফা বাস্তবায়িত হলে দেশে সুশাসন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। দেশে কোন ধরণের বৈষম্য থাকবে না। সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে এবং দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে।

ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন জানান, দেশের সার্বিক উন্নয়নে ৩১ দফা জনগণের কাছে পৌঁছানোর জন্য এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। এই ৩১ দফা বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সাধারণ মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার আহবান জানান তিনি। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে হাজীগঞ্জে ব্যারিস্টার কামালের গণসংযোগ

আপডেট : ০৪:০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫