আরকেনিউজ ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে হাজীগঞ্জে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মে) উপজেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মাজহারুল আলম শান্ত এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
বিকেল ৪ টার দিকে হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে মিছিলটি বের হয়ে বাজারের প্রদান সড়ক প্রদক্ষিণ করে হাজীগঞ্জ রামগঞ্জ সড়কের জমিদার বাড়ির সরকার মঞ্জিল সম্মূখে এসে প্রতিবাদ সমাবেশ পালন করে নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে উপজেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মাজহারুল আলম শান্ত বলেন, ‘ছাত্রদলকে মোকাবেলা করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। আমরা সারা বাংলাদেশের ছাত্রলীগের নেতা কর্মীরা যদি চাই কাল থেকে ছাত্রদল মাঠেই দাঁড়াতে পারবে না। সেখানে তাদের সংগঠনের একজন শীর্ষ নেতার এমন ধৃষ্টতাপূর্ণ মন্তব্য কোনভাবেই মেনে নিতে পারছি না। তাকে অবশ্যই এর জন্য ক্ষমা চাইতে হবে। দেশের ছাত্ররাজনীতির ইতিহাসে এরকম বেয়াদব কোন ছাত্রনেতার আগমণ আগে কখনও ঘটেনি। আমরা ছাত্রদলের এই বেয়াবদবটাকে সাংগঠনিকভাবেই মোকাবেলা করতে চাই, শিষ্টাচারের শিক্ষা দিতে চাই।’
ওই সময় উপজেলা ছাত্রলীগ নেতা মাইনু মজুমদার, মামুনুর রহমান মোল্লা, আলআমিন মজুমদার, জহির মাইকেল, রাজন মিজি কাউছার হামিদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।




















