ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশন ফি ৪০ শতাংশ কমাবে সরকার

আগামী অর্থবছর থেকে জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশনের ফি ও করহার প্রায় ৪০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ক্রেতা-বিক্রেতা উভয়ের ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। পাশাপাশি, দলিলমূল্য নির্ধারণে আগের মতো মৌজা মূল্য নয়, বরং বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য নির্ধারণ করা হবে।
বুধবার (২১ মে) স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া একটি ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

সম্প্রতি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় আইন, ভূমি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্তমানে জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অঞ্চলভেদে মোট ১৪ থেকে ১৫ শতাংশ হারে স্ট্যাম্প ডিউটি, রেজিস্ট্রেশন ফি ও অন্যান্য কর-ফি আরোপিত হয়। নতুন পরিকল্পনায় এই হার কমিয়ে ৮ থেকে ৯ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব রয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে একদিকে সাধারণ মানুষের আর্থিক চাপ কমবে, অন্যদিকে বাজারমূল্যের ভিত্তিতে দলিলমূল্য নির্ধারণ করায় আবাসন খাতে স্বচ্ছতা আসবে এবং রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত আবাসন খাতকে চাঙ্গা করবে, বিনিয়োগে গতি আনবে এবং কালো টাকার ব্যবহার নিয়ন্ত্রণে সহায়ক হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশন ফি ৪০ শতাংশ কমাবে সরকার

আপডেট : ০৩:৩৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫