ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে মাটি কাটার কাজ না করায় শ্রমিকের ওপর সন্ত্রাসী হামলা, দুই লাখ টাকা লুটের অভিযোগ

হাজীগঞ্জে মাটি কাটার কাজ না করায় মোঃ আঃ হান্নান (৫২) নামে এক শ্রমিকের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা তাকে বেধড়ক মারধরের পাশাপাশি লুঙ্গির খুঁচি থেকে দুই লক্ষ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
ঘটনাটি ঘটে ২০ মে মঙ্গলবার রাত ৯টার দিকে হাজীগঞ্জ থানাধীন পূর্ব বড়কুল ইউনিয়নের রুপনগর এলাকায় পাটওয়ারীর দোকানের সামনে। আহত হান্নান বর্তমানে চিকিৎসাধীন এবং তার অভিযোগে পুলিশি তদন্ত শুরু হয়েছে।
ভুক্তভোগী মোঃ আঃ হান্নান অভিযোগপত্রে উল্লেখ করেন, তিনি একজন দিনমজুর এবং বিভিন্ন স্থানে লোকবল নিয়ে মাটি কাটার কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। অভিযুক্ত ফয়সাল (৪৫), পিতা-মৃত ইসমাইল তফাদার, হান্নানকে তার একটি মাটি কাটার কাজ করতে বললে, তিনি ব্যক্তিগত সমস্যার কারণে তা করতে অপারগতা প্রকাশ করেন। এ ঘটনায় ফয়সাল ক্ষিপ্ত হয়ে ওঠে এবং হান্নানকে হুমকি দিতে থাকে।
হান্নানের দাবি, ঘটনার দিন রাতে বাড়ি ফেরার পথে ফয়সালসহ আরও কয়েকজন—শাহাদাৎ (৪৫), মহিউদ্দিন (৩৫), শামীম (৩০) এবং অজ্ঞাতনামা আরও কয়েকজন মিলে তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এমনকি ফয়সাল তার পেটে জোরে লাথি মারে এবং গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে।
এ সময় ২ নম্বর অভিযুক্ত শাহাদাৎ হান্নানের লুঙ্গির খুঁচি থেকে দুই লাখ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন হান্নান। সাক্ষী সাইফুল ইসলাম ও মোঃ সুমনসহ উপস্থিত লোকজনের সহায়তায় তিনি হামলাকারীদের হাত থেকে রক্ষা পান এবং আশঙ্কাজনক অবস্থায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দেন।
হান্নান অভিযোগ করেন, হামলার পরও ফয়সাল তাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে এবং যেকোনো সময় তাকে হত্যা করে গুম করার হুমকিও দিয়েছে। এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযোগের বিষয়ে ফয়সাল হোসেন মুঠোফোনে বলেন, আমি দীর্ঘ ৫/৬ মাস এলাকায় নেই। এই মাটিগুলো আমার কিনেছি। আমার পার্টনারের দের সাথে মাটিকাটা নিয়ে হান্নানের সাথে বাকবিতন্ডায় হয়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে মাটি কাটার কাজ না করায় শ্রমিকের ওপর সন্ত্রাসী হামলা, দুই লাখ টাকা লুটের অভিযোগ

আপডেট : ০৭:৪২:২৯ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫