চাঁদপুরের কচুয়ায় রহিমানগর ডিগ্রি কলেজের মালিকাধীন ২৩ টি দোকানের মধ্যে ১৯ টি দোকানের ভাড়াটিয়া নিয়মিত দোকান ভাড়া পরিশোধ না করায় ও ভাড়াটিয়া চুক্তি অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ওই দোকানগুলোতে তালা ঝুলিয়ে বন্ধ করে দিলেন কলেজ কর্তৃপক্ষ।
শুক্রবার সকালে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান,কলেজের শিক্ষক ও কর্মচারীসহ সকলে মিলে দোকানে তালা ঝুলিয়ে দেয়।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, দোকানের ভাড়াটিয়াদের বকেয়া ভাড়া পরিশোধ করার জন্য একাধিকবার নোটিশের মাধ্যমে অবগত করছি । ভাড়াটিয়ারা নিয়মিত ভাড়া পরিশোধ করেননি। তাদের প্রায় সাড়ে পাঁচ লক্ষাধিক টাকার মতো বকেয়া রয়েছে। এ বিষয়ে কলেজ গভর্নিং বডির সভায় ব্যাপক আলোচনা শেষে সকলের সম্মতিক্রমে দোকান বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কলেজ গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী ১৯ টি দোকানে তালা দেওয়া হয়েছে। পরবর্তি কলেজ গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী দোকানের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।




















