ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে টিনের ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় টিনের একটি বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মন্টু ঢালী (৭০) ও মো. আনোয়ার হোসেন খান (৫৫) নামের দুই ব্যক্তি মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন।

শুক্রবার (২৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে পশ্চিম জাফরাবাদ এলাকার ঢালী বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত মন্টু ঢালী ওই বাড়ির মৃত আব্দুল ঢালীর ছেলে এবং আনোয়ার হোসেন খান একই এলাকার আমিন খানের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, বসতঘরের বিদ্যুৎ লাইনে আর্থিংয়ের ত্রুটির কারণে পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় আনোয়ার হোসেন খান আত্মীয়তার একটি বিষয়ে আলোচনা শেষে ঘর থেকে বের হওয়ার সময় টিনের বেড়ায় হাত দিলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে ছুটে গেলে মন্টু ঢালীর দেহও বিদ্যুৎ প্রবাহে আক্রান্ত হয়।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আসিবুল আহসান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই দুইজনই মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মহসীন আলম ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।

এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যুৎ সংযোগে ত্রুটি থাকলে তার সঠিক নিরীক্ষা ও দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরে টিনের ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

আপডেট : ০৫:৩৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫