ঢাকা ১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে নাগরিক অধিকার বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ অনুষ্ঠিত হলো “Awareness Building on Constitutional and Legal Rights” শীর্ষক এক সচেতনতামূলক কর্মশালা। কর্মশালাটি আয়োজন করে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, যার লক্ষ্য ছিল নাগরিকদের মধ্যে আইনি ও সাংবিধানিক অধিকার সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম মিঞা।

কর্মশালার আলোচনায় অংশ নেন যুগ্মসচিব মোছা. জান্নাতুল ফেরদৌস ও মো. মনিরুজ্জামান, সিনিয়র জেলা জজ মো. আবু শামীম আজাদ, নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এবং “আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি ও জনসচেতনতা সৃষ্টি” প্রকল্পের পরিচালক জি.এম. আতিকুর রহমান জামালী।

বক্তারা বলেন, “আইনি জ্ঞান শুধু ব্যক্তি নিরাপত্তা ও অধিকার সুরক্ষার জন্যই নয়, এটি একটি সচেতন সমাজ গঠনের পূর্বশর্ত।” কর্মশালায় সংবিধানের মৌলিক অধিকার, আইন প্রয়োগের সীমাবদ্ধতা ও নাগরিক করণীয় নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ নাগরিকরা অংশ নেন। উন্মুক্ত আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা তাঁদের মতামত ও অভিজ্ঞতা শেয়ার করেন, যা ভবিষ্যতে কার্যকর উদ্যোগ গ্রহণে সহায়ক হবে।

কর্মশালাটি বর্তমান সময়ে সচেতন নাগরিক তৈরির প্রয়াসে একটি গঠনমূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এতে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

নারায়ণগঞ্জে নাগরিক অধিকার বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ০৬:১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫