ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের বেলচোঁয়ে ইসলামী আন্দোলনের গণসমাবেশ: নারীর সম্মান রক্ষায় কঠোর আইন প্রণয়নের দাবি

নারী নির্যাতন, ধর্ষণ ও সমাজে ক্রমবর্ধমান অনৈতিকতা রোধে ইসলামি শরিয়াহভিত্তিক কঠোর আইন প্রণয়ন এবং তা কার্যকর করার দাবি তুলে চাঁদপুরের হাজীগঞ্জে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ মে ২০২৫) বিকেল ৩টায় বেলচোঁ মধ্য বাজার সংলগ্ন বালুর মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ৬নং পূর্ব বড়কুল ইউনিয়ন শাখার আয়োজনে এই সমাবেশ ও ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, “নারী ধর্ষণ ও সহিংসতা বন্ধে বর্তমানে প্রচলিত আইন যথেষ্ট নয়। ইসলামি শরিয়াহ মোতাবেক আইন প্রণয়ন, ধর্ষকের সম্পদ বাজেয়াপ্ত এবং জাতীয় নির্বাচনে প্রার্থীতা বাতিলের বিধান করলেই প্রকৃত প্রতিকার সম্ভব হবে। পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে নৈতিকতা শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

ইসলামী আন্দোলন বাংলাদেশ, ৬নং পূর্ব বড়কুল ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ তানজিলা পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা বিভাগ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন। তিনি বলেন, “আমরা আর হানাহানি চাই না। যারা দেশকে ভালোবাসি, আমাদের এখন ঐক্যবদ্ধ হতে হবে। দল-মতের ঊর্ধ্বে উঠে, ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ গড়ে তুলতে হবে। আমরা ঐক্য চাই, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে চাই।”

তিনি আরও যোগ করেন, “ইসলামী আন্দোলন শুধু রাজনীতির জন্য মাঠে নেই, বরং সমাজের কল্যাণ, নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ইসলামী আন্দোলন বাংলাদেশ, চাঁদপুর জেলা, সহ-সাধারণ সম্পাদক শাহ জামাল গাজী সোহাগ,
হাজীগঞ্জ উপজেলা সভাপতি মোঃ আলী, সেক্রেটারি মোঃ এমদাদুল হক সুমন মোল্লা, জাতীয় ওলামায়ে-মাশায়েখ আইম্মা পরিষদ হাজীগঞ্জের সভাপতি মুফতি আনোয়ার হোসাইন, ইসলামী যুব আন্দোলন হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা নূরে আলম সিদ্দিকী, দ্বীন কায়েম সংগঠন হাজীগঞ্জ উপজেলা শাখার ছদর আলহাজ্ব মোশারফ আলম,ইসলামিক শ্রমিক আন্দোলন হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আক্তার হোসেন নিপু, সহ-সভাপতি মোঃ খোরশেদ আলম, সেক্রেটারি জামাল উদ্দিন আক্তার, হাজীগঞ্জ ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ ইমরান মাজহারী প্রমুখ।

সুরাঙ্গন শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ ইসলামি সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শক-শ্রোতাদের মন জয় করেন।

সমাবেশে অংশগ্রহণকারী হাজারো মানুষ একমত পোষণ করে বলেন, “বর্তমান সমাজে ইসলামি আদর্শ ও শাসনব্যবস্থা ছাড়া স্থায়ী শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব নয়।”

এ সময় বিভিন্ন স্তরের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে সমাবেশকে সফল করে তুলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জের বেলচোঁয়ে ইসলামী আন্দোলনের গণসমাবেশ: নারীর সম্মান রক্ষায় কঠোর আইন প্রণয়নের দাবি

আপডেট : ০৭:৩০:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫