ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নড়েচড়ে বসেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সাময়িকভাবে ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
শনিবার (২৪ মে) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। সংস্থাটি জানায়, মোয়াজ্জেম হোসেন এপিএস থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন—এমন অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।
এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার (২২ মে) দুপুরে দুদকের একটি দল উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমির নেতৃত্বে প্রায় দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে মোয়াজ্জেম হোসেনকে। এরপরই তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা এবং এনআইডি ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মোয়াজ্জেম হোসেন। সাংবাদিকদের কাছে তিনি দাবি করেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদের টার্গেট করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।”
দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশ্লেষকদের মতে, এ ধরনের উদ্যোগ দুর্নীতিবিরোধী লড়াইকে শক্তিশালী করবে। তবে পাশাপাশি ব্যক্তিগত অধিকার ও ন্যায্য বিচার পাওয়ার সুযোগ যেন নিশ্চিত থাকে, সেটাও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তাঁরা

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

আপডেট : ০১:৩৯:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫