ঢাকা ১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের দুই যুবক ভারত থেকে ফেরার পথে পঞ্চগড় সীমান্তে আটক

Oplus_131072

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দুই যুবক জীবিকার তাগিদে ভারতে পাড়ি জমিয়েছিলেন রাজমিস্ত্রির কাজ করতে। বৈধ কাগজপত্র না থাকায় ভারতীয় পুলিশের কড়া অভিযানের মুখে পড়লে বাধ্য হয়ে তারা ফিরে আসেন নিজের মাতৃভূমিতে। কিন্তু সেখানেই পড়েন নতুন বিপাকে—দেশে ফিরেই সীমান্তে আটক হন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে।

আজ শুক্রবার (২৪ মে) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে ফারুক হোসেন (২০) ও রাব্বী হোসেন (২১) নামে ওই দুই যুবককে আটক করা হয়। তারা দুজনই চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা। ফারুকের বাড়ি জিয়ানগর গ্রামে এবং রাব্বীর বাড়ি দক্ষিণ রাইসো গ্রামে।

বিজিবি পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম জানান, ভারত থেকে মহানন্দা নদী পেরিয়ে ৪৪৩/৫-এস সীমান্ত পিলারের পাশ দিয়ে প্রবেশের সময় তেঁতুলিয়া বিওপির সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের তেঁতুলিয়া থানায় হস্তান্তর করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দুই যুবক বেশ কিছুদিন আগে কলকাতায় পাড়ি জমান রাজমিস্ত্রির কাজ করতে। কিন্তু সেখানে অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে অভিযান চালানো হলে তারা পালিয়ে দেশের সীমান্তে ফেরত আসেন।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু বলেন, “তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

এই ঘটনাটি হাজীগঞ্জসহ দেশের হাজারো প্রান্তিক যুবকের জীবনের বাস্তব চিত্র তুলে ধরে—যারা বেকারত্ব ও অর্থনৈতিক অনিশ্চয়তায় ভুগে অবৈধ পথে জীবিকার খোঁজে পাড়ি জমায় বিদেশে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জের দুই যুবক ভারত থেকে ফেরার পথে পঞ্চগড় সীমান্তে আটক

আপডেট : ০৬:০০:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫