ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে সাইবার স্পেসে জুয়া খেলা ও এর প্রচার সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
রবিবার (২৫ মে) এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি–সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
তিনি জানান, জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা ইতোমধ্যেই অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত এক হাজারের বেশি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট শনাক্ত করে তা বন্ধের প্রক্রিয়া শুরু করেছে।
ফেসবুক পোস্টে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “অনলাইন জুয়া কেবল ব্যক্তি নয়, সমাজকেও বিপথে নিয়ে যাচ্ছে। তাই জনস্বার্থে সরকার নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২০ ধারা অনুযায়ী, অনলাইনে জুয়া খেলা, তা পরিচালনা, উৎসাহ প্রদান এবং জুয়াবিষয়ক বিজ্ঞাপন প্রচারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করেছে।”
তিনি আরও জানান, আইন অনুযায়ী, জুয়ার সঙ্গে যুক্ত আর্থিক লেনদেনও (২১ ও ২২ ধারা) অপরাধ হিসেবে বিবেচিত হবে। এ ধরনের অ্যাকাউন্ট বা লেনদেন সম্পর্কে কেউ তথ্য জানলে দ্রুত রিপোর্ট করার আহ্বান জানান তিনি।
দেশজুড়ে অনলাইন জুয়ার বিরুদ্ধে এই অভিযানকে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে, যেখানে সাইবার অপরাধ প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার

আপডেট : ০৮:০৫:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫