ঢাকা ১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর নিয়ে বর্ণাঢ্য আয়োজন

oplus_0

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, জনসচেতনতামূলক সভা এবং প্রযুক্তি নির্ভর ভূমি সেবা বিষয়ক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

রবিবার (২৫ মে) সকালে উপজেলার পরিষদ কমপ্লেক্সে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় মেলার প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. বাবুল হোসেন ভূইয়া, সাবেক সেনা সদস্য আব্দুল হালিম, নন্দলালপুর গ্রামের বাসিন্দা জামির হোসেন পাটোয়ারী, জহিরাবাদ ইউনিয়নের সেবা গ্রহীতা আশফাক হোসেন ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি জানান, ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভূমি উন্নয়ন কর নিয়মিত প্রদান এবং ডিজিটাল পদ্ধতিতে নামজারি ও খারিজ প্রক্রিয়া চালু হওয়ায় হয়রানি অনেকাংশে কমে এসেছে।

এই মেলার মাধ্যমে জনগণকে আধুনিক ভূমি সেবা সম্পর্কে সচেতন করা হয় এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর নিয়ে বর্ণাঢ্য আয়োজন

আপডেট : ০৮:২৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫