ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার রামঘাটলায় সেনাবাহিনীর অভিযান: অস্ত্রসহ একজন আটক, জনমনে স্বস্তি

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোরে কুমিল্লা জেলার রামঘাটলা এলাকায় অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। কুমিল্লা সদর সেনা ক্যাম্পের একটি টিম সকাল আনুমানিক ৭টায় রামঘাটলার একটি বাড়িতে অভিযান চালিয়ে ১টি অবৈধ পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ একজন ব্যক্তিকে গ্রেফতার করে।

অভিযান চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সেনাবাহিনীর এই তৎপরতায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটছিল, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছিল। এই ধরনের কার্যকর অভিযান তাদের মনে নিরাপত্তা ফিরিয়ে এনেছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা ও অপরাধ দমনে তারা সর্বদা প্রস্তুত। পাশাপাশি, যেকোনো ধরনের সন্দেহজনক কার্যকলাপ বা অপরাধমূলক তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে

সূত্র-সংবাদ বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনী

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

কুমিল্লার রামঘাটলায় সেনাবাহিনীর অভিযান: অস্ত্রসহ একজন আটক, জনমনে স্বস্তি

আপডেট : ০৭:১৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫