নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই আদর্শিক প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের হাজীগঞ্জে ভূমি মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা ভূমি অফিস হাজীগঞ্জ-এর আয়োজনে মঙ্গলবার ২৭ মে দুপুর ১টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ এ মেলা ২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠান এবং জনসচেতনতামূলক সভা আয়োজন করা হয়।
এ উপলক্ষ্যে উপজেলা ভুমি অফিস প্রাঙ্গণে সহকারী কমিশনার ভূমি রিফাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলা শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।
উক্ত সভায় হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ,সাধারণ সম্পাদক খন্দকার আরিফ,হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন,সম্মানিত ভূমি সেবা গ্রহীতাবৃন্দ,বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।




















