ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত

জাতীয়তাবাদী ছাত্রদলের হাজীগঞ্জ মডেল পাইলট স্কুল এন্ড কলেজ শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে চাঁদপুর জেলা ছাত্রদল। সোমবার (২৬ মে) চাঁদপুর জেলা ছাত্রদল কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে মোহাম্মদ জাহিদুল ইসলামকে সভাপতি করা হয়েছে। সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাকিবুল হাসান। সহ-সভাপতি হিসেবে রয়েছেন নুর নবী ও মাহমুদ খান। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন জনি হোসেন এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ফরহাদ হোসাইন। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন বোরহান মৃধা এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন শামীম পাটোয়ারী।

জেলা ছাত্রদলের পক্ষ থেকে এ কমিটিকে আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে পূর্ণাঙ্গ করে দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিটি অনুমোদনের মধ্য দিয়ে হাজীগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের কার্যক্রমে নতুন গতির সঞ্চার হয়েছে। দীর্ঘদিন পর কমিটি অনুমোদন পাওয়ায় নেতাকর্মীদের মাঝে নতুন উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

স্থানীয় পর্যায়ে শিক্ষার্থীদের অধিকার আদায়, সংগঠনের কাঠামো শক্তিশালীকরণ এবং ছাত্র রাজনীতিকে ইতিবাচক ধারায় ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত নেতারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জ মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত

আপডেট : ০৯:৫৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫