ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের টোরাগড়ে যৌথ বাহিনীর অভিযানে ৫৭২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর সফল অভিযানে ইয়াবাসহ শাহ আলম (৩৮) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৭ মে ২০২৫) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও থানা পুলিশের যৌথ অভিযানে টোরাঘর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অভিযানকালে শাহ আলমের কাছ থেকে উদ্ধার করা হয় ৫৭২ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২,৪৬৫ টাকা, একটি মোবাইল ফোন ও একটি মানিব্যাগ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, শাহ আলম দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল এবং তার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে।

চলতি অভিযানের সূত্রপাত হয় ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে, যখন চাঁদপুর জেলায় সন্ত্রাস, মাদক এবং অবৈধ অস্ত্র নির্মূলের লক্ষ্যে যৌথ বাহিনীর কঠোর অভিযান শুরু হয়। সেই ধারাবাহিকতাতেই এ অভিযান পরিচালিত হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামতও হাজীগঞ্জ থানা পুলিশের কাছে জমা দেওয়া হয়।

স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান শুধু মাদক নয়, সামগ্রিক অপরাধ দমনেও বড় ভূমিকা রাখবে। প্রশাসনের এমন কঠোর ভূমিকার প্রশংসা করেছেন সচেতন মহল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জের টোরাগড়ে যৌথ বাহিনীর অভিযানে ৫৭২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ১২:০৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫