ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পল্লবীতে জাল নোট কারখানায় সেনা অভিযান, গ্রেফতার ১

রাজধানীর পল্লবী এলাকায় জাল নোট তৈরির একটি গোপন কারখানায় অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৬টায় কাফরুল সেনা ক্যাম্প থেকে পাঠানো একটি টিম সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।
অভিযানে উদ্ধার করা হয় প্রায় ৯৭ হাজার টাকার জাল নোট এবং নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম, যার মধ্যে প্রিন্টার, কাগজ, কালি ও কাটার মেশিন ছিল। অভিযানকালে ঘটনাস্থল থেকে একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে, যার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে বাজারে জাল নোট ছড়ানোর পরিকল্পনা ছিল এ চক্রের। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় এসব নোট সরবরাহের প্রস্তুতি নিচ্ছিল।
সেনাবাহিনী জানিয়েছে, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও জননিরাপত্তা রক্ষায় তারা এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। পাশাপাশি, সাধারণ নাগরিকদের যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত জানাতে অনুরোধ জানানো হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ঈদ বা উৎসবকেন্দ্রিক সময়ে জাল নোট চক্র সক্রিয় হয়ে ওঠে। তাই এই সময়ে সচেতনতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা অত্যন্ত জরুরি।

সূত্র -সংবাদ বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনী

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

পল্লবীতে জাল নোট কারখানায় সেনা অভিযান, গ্রেফতার ১

আপডেট : ১১:০৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫