ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রির নামে প্রতারনা, চক্রের ৮ সদস্য গ্রেফতার

অনলাইনে ইলিশ বিক্রির লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করছিল একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। এই ঘটনায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)-এর সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ চক্রটির আট সদস্যকে গ্রেফতার করেছে।
‘ইলিশের বাড়ি চাঁদপুর অনলাইন শপ’, ‘চাঁদপুর ইলিশ বাজার’, ‘চাঁদপুর ইলিশ ঘাট’সহ বিভিন্ন নামে ফেসবুক পেইজ খুলে চক্রটি দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিল। এসব পেইজে চাঁদপুরের তাজা ইলিশ সুলভ মূল্যে সরবরাহের কথা বলে গ্রাহকদের আকৃষ্ট করা হতো। অর্ডারের পর অগ্রিম টাকা নিয়ে তারা আর কোনো পণ্য সরবরাহ করতো না এবং ভুক্তভোগীদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিত।
সোমবার ও মঙ্গলবার (২৬ ও ২৭ মে ২০২৫) খুলনা, নড়াইল ও যশোর জেলায় বিশেষ অভিযান চালিয়ে ডিবি’র ওয়েব-বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম প্রতারক চক্রটির আট সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো: আনাছ শেখ (২১), কামাল শেখ (২১), ইয়ানুর মোল্লা (২১), জোবায়ের হোসেন (২৩), রুবেল শেখ (২৯), সাগর হোসেন (২৩), মো. আলীনূর ইসলাম (১৮) ও শরিফুল ইসলাম (২১)।
অভিযানে তাদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ২৫টি মোবাইল ফোন এবং ৭০টি অবৈধভাবে রেজিস্ট্রেশনকৃত সিম কার্ড উদ্ধার করা হয়।
তদন্তে জানা গেছে, এই চক্রটি বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে মোবাইল অপারেটর এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে কর্মরত অসাধু কর্মীদের সহায়তায় ভুয়া সিম ও বিকাশ/নগদ অ্যাকাউন্ট খুলে প্রতারণা চালিয়ে আসছিল। চক্রটির মূলহোতা আনাছ শেখ ও শরিফুল ইসলামের নেতৃত্বে দীর্ঘদিন ধরে এই কর্মকাণ্ড চালানো হচ্ছিল।
২০২৪ সালের ২০ নভেম্বর ‘চাঁদপুর ইলিশ বাজার’ নামের একটি পেইজ থেকে এক ভুক্তভোগী ১৫ হাজার টাকা অগ্রিম দিয়ে ইলিশ অর্ডার করেন, কিন্তু পণ্য না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন। সেই মামলার সূত্র ধরে তদন্তে নেমে এই চক্রটির অবস্থান শনাক্ত করে পুলিশ।
ডিবি জানিয়েছে, গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং চক্রটির অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীকে অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। বিশেষ করে অপরিচিত বা সন্দেহজনক ফেসবুক পেইজ বা ওয়েবসাইট থেকে কেনাকাটা করার আগে পেইজটির বিশ্বাসযোগ্যতা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রির নামে প্রতারনা, চক্রের ৮ সদস্য গ্রেফতার

আপডেট : ০৩:৩৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫