ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে জামায়াত নেতার মুক্তিতে শুকরানা সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মুক্তি উপলক্ষে শুকরানা সমাবেশ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে শাহরাস্তি উপজেলা জামায়াতে ইসলামীর শাখা।

২৮ মে (বুধবার) শাহরাস্তি উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মোস্তফা কামাল। সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি প্রভাষক মাওলানা মাঈন উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং চাঁদপুর-৫ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবুল হোসাইন বলেন, “জামায়াতের নেতৃবৃন্দের কোনো অপরাধ ছিল না। আদালতের কাঁধে বন্দুক রেখে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসির রায় দেওয়া হয়েছে। স্বৈরাচারী আওয়ামী লীগের আমলে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে।”

তিনি আরও বলেন, “জুলাইয়ের শহীদদের হত্যার বিচার না করে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হতে দেওয়া হবে না। রাষ্ট্র সংস্কার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। তবে এই সংস্কারের নামে যেন শহীদদের রক্তের সাথে বেঈমানি না হয় এবং নির্বাচন পেছানো না হয়—সেদিকেও লক্ষ্য রাখতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: উপজেলা নায়েবে আমীর বাদশা ফয়সাল,পৌর আমীর মাওলানা জাহাঙ্গীর আলম,নায়েবে আমীর মাস্টার সিরাজুল ইসলাম,উপজেলা সেক্রেটারি প্রভাষক মাওলানা আলমগীর হোসেন,রায়শ্রী উত্তর ইউনিয়ন আমীর মাস্টার সালাউদ্দিন গাজী,রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন আমীর মাওলানা মাছুম বিল্লাহ,চিতোষী পূর্ব ইউনিয়ন আমীর মাওলানা আমিনুল ইসলাম, চিতোষী পশ্চিম ইউনিয়ন আমীর মকবুল হোসাইন,সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন সেক্রেটারি হুমায়ুন কবির,সূচীপাড়া উত্তর ইউনিয়ন আমীর মাওলানা জালাল হোসাইন

এছাড়াও উপজেলা সূরা ও কর্মপরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন: ডা. আবুল বাশার, আব্দুল আউয়াল, ডা. জাকির হোসেন ও মাওলানা সাব্বির আহমেদ ওসমানী। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওলামা, শ্রমিক ও যুব নেতৃবৃন্দসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তিতে জামায়াত নেতার মুক্তিতে শুকরানা সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট : ০৮:২৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫