ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গুপ্টি পূর্ব ইউনিয়নে এ.টি.এম আজহারের মুক্তিতে দোয়া অনুষ্ঠিত 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এ.টি.এম আজহারুল ইসলামের বেকসুর খালাস পাওয়ায় মহান রবের কাছে শুকরিয়া আদায় এর জন্য দোয়া মাহফিল এর আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ উপজেলা ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়ন শাখা।
২৮ মে রোজ বুধবার বাদ আছর আষ্টা উচ্চ বিদ্যালয় মাঠে দোয়ার অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুল কালাম আজাদ শামীমের সঞ্চালনায় এবং ইউপি সদস্য ও ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি জনাবআল আমিনের সার্বিক ব্যবস্থাপনায় ,প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদগন্জ  উপজেলা আমীর মাওলানা ইউনুছ হেলাল সাহেব।
এ সময় তিনি বলেন, ২০১২ সালে ২২ অগাস্ট জনাব আজহার কে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার মতো মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে গ্রেফতার করা হয়। পরবর্তীতে নানা মিথ্যা সাক্ষী ও মনগড়া অভিযোগ এনে তাকে মৃত্যুদন্ড দেয়া হয়।
ফ্যাসিবাদের আমলে এরকম মিথ্যা ও বানোয়াট অভিযোগের জন্য রায় দিয়ে বিচার বিভাগ কে কলুষিত করেছিলেন ফ্যাসিস্ট হাসিনার দোসর কিছু বিচারপতিরা। আজ এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার কিছুটা হলেও প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করি। ২৭ মে তিনি উচ্চ আদালতের আপিলের ভিত্তিতে তার উপর আনিত সকল অভিযোগ মিথ্যা প্রমাণ হয় এবং আদালত তাকে বেকসুর খালাস দেন।
এ রায় এর জন্য আমরা আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি এবং এটিএম আজহারের সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অন্যান্য নেতৃবৃন্দ  এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, হাফেজ খোরশেদ আলম ,আমিন ভূইয়া ,কাউছার হামিদ , রেজাউল করিম রাজু, মোস্তফা কামাল নাদিম , সালাউদ্দিন প্রমুখ।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

গুপ্টি পূর্ব ইউনিয়নে এ.টি.এম আজহারের মুক্তিতে দোয়া অনুষ্ঠিত 

আপডেট : ১১:৫০:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫