হাজীগঞ্জে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে বৃহস্পতিবার (২৯ মে) সকালে উপজেলা ই-সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক প্রতিরোধ, কিশোর গ্যাং দমন, ঈদুল আযহার জনসাধারণের নির্বিঘ্নে ঈদ উদযাপন, গরুর বাজার নিয়ন্ত্রণ ও হাজীগঞ্জ বাজারের যানজট নিরসন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সার্বিক থানার পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি তুলে অফিসার ইনচার্জের পক্ষে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. জয়নাল আবদীন। বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়ক মো. কাউছার আলম, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ।
ইউনিয়ন সমূহের তথ্য উপস্থাপন করে বক্তব্য রাখেন, কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ কাজী নুরুর রহমান বেলাল, বড়কুল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান, সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হকসহ সরকারি বিভিন্ন দপ্তর, সেনাবাহিনী, আনসার-ভিডিপি ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা, প্রেসক্লাব নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।




















