ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে মোঃ রাজু মোল্লা (২৬) নামে এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (৩০ মে) দুপুর ১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প থেকে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে গোনিয়া এলাকা থেকে রাজু মোল্লাকে আটক করা হয়।

আটককৃত রাজু মোল্লা এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। অভিযানে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত ইয়াবা ও আটক রাজুকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর নেতৃত্বে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।

সূত্র: যৌথ বাহিনীর প্রেস ব্রিফিং চাঁদপুর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৫:১৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫