ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা বহুবার চেয়েছিলো বিএনপিকে নিষিদ্ধ করতে, আল্লাহর কি নির্মম পরিহাস তার দল আওয়ামীলীগই নিষিদ্ধ হয়ে গেলো—লায়ন ইঞ্জি. মমিনুল হক 

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহদাৎ বার্ষিকী অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জি. মমিনুল হক প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, বিএনপি একটি সর্ব বৃহৎ দল, আন্তর্জাতিক ভাবে এই দলকে সন্ত্রাসী দল তকমা দিয়ে শেখ হাসিনা বহুবার চেয়েছিলো নিষিদ্ধ করতে। আল্লাহর কি নির্মম পরিহাস তার দল আওয়ামীলীগই সন্ত্রাসী দল হয়ে নিষিদ্ধ হয়ে গেছে। একটি অন্তবর্তীকালীন সরকারের হাতে আওয়ামীলীগ চিহ্নিত সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ হয়েছে।
শুক্রবার ৩০ মে বিকেলে হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে পশ্চিম বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মমিনুল হক বলেন, জনগনের সেবক হয়ে থাকতে চাই। আপনাদের থেকে উশৃংখল কোন ঘটনাই কাম্য করবো না। যারাই এই ধরনের কাজে লিপ্ত থাকবেন তাদের ছাড় দেওয়া হবেনা। দলীয় চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেকগুলো নির্দেশনা দিয়েছেন, সেদিকে লক্ষ রেখে আমাদের কাজ করতে হবে। বিগত দিনের ন্যায় আগামীতে তারেক রহমান যে নির্দেশনা দিবেন আমরা পালন করে যাবো।
উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী ইমাম হোসেনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারীর সঞ্চালনা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনির, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আলী আকবর, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. খোরশেদ আলম ভুট্টো, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মো. আকতার হোসেন দুলাল, সিনিয়র যু্গ-আহবায়ক হুমায়ন কবির সুমন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন খান সাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলাল, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ফয়সাল হোসাইন, পৌর শ্রমিক দলের সভাপতি রাশেদ আলম হীরা, সাধারণ সম্পাদক সোহেল রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দলের মৃত্যুবরনকারী নেতাকর্মী, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শেখ হাসিনা বহুবার চেয়েছিলো বিএনপিকে নিষিদ্ধ করতে, আল্লাহর কি নির্মম পরিহাস তার দল আওয়ামীলীগই নিষিদ্ধ হয়ে গেলো—লায়ন ইঞ্জি. মমিনুল হক 

আপডেট : ০৮:০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫