ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে অস্থায়ী গরুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ, ছাত্রদল নেতা আহত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা বাজারে সাপ্তাহিক অস্থায়ী গরুর হাটের ইজারা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গজরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম বাবু (৩২) গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ ঘটনায় তিনি মতলব উত্তর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৩০ মে (বৃহস্পতিবার) সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে গজরা বাজারের শিল্পকলা একাডেমি সংলগ্ন এলাকায় তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।
হামলার অভিযোগ উঠেছে গজরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. মামুন চিশতী (৪৫) ও তার সঙ্গে থাকা ১০-১২ জনের একটি দলের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, হামলাকারীরা লাঠি, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আরিফুল ইসলাম বাবুকে মারধর করে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। এছাড়াও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয় বলেও অভিযোগ করেন তিনি।
আরিফুল ইসলাম বাবু দাবি করেন, তিনি সরকারি অনুমোদনপ্রাপ্ত বৈধ ইজারাদার হিসেবে গজরা বাজারের অস্থায়ী গো-হাট পরিচালনার দায়িত্বে ছিলেন। কিন্তু অভিযুক্ত মামুন চিশতী তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় এবং ঘটনাস্থল থেকে নগদ ২৩ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
হামলার পর স্থানীয়রা আহত আরিফুলকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসা শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। এজাহারে তিনজন প্রত্যক্ষদর্শী সাক্ষীর নামও উল্লেখ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ মে ২০২৫ তারিখে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে ১৪৩২ বাংলা সনের ঈদুল আজহা উপলক্ষে গজরা বাজারে অস্থায়ী গো-হাটের ইজারা প্রদান করা হয়। উক্ত ইজারা লাভ করেন মো. আরিফুল ইসলাম বাবু।
অভিযোগে আরও বলা হয়, মামুন চিশতী সরকারি অনুমোদন ছাড়াই শিল্পকলা একাডেমির মাঠে অবৈধভাবে হাট পরিচালনার চেষ্টা চালান এবং ক্ষমতার অপব্যবহার করে হাট দখলের অপচেষ্টা করেন।
এ প্রসঙ্গে গজরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মামুন চিশতির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাটি কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে অস্থায়ী গরুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ, ছাত্রদল নেতা আহত

আপডেট : ০৮:০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫