ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিথ্যা তথ্য ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া: সেনাবাহিনীর তীব্র প্রতিবাদ

“মিলিটারি অপারেশনস জোন” নিয়ে Northeast News-এর প্রতিবেদন ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও কল্পনাপ্রসূত

বাংলাদেশের কক্সবাজার থেকে বান্দরবান পর্যন্ত এলাকাকে “মিলিটারি অপারেশনস জোন” ঘোষণা করা হয়েছে—এমন ভিত্তিহীন দাবি করে ভারতীয় অনলাইন পোর্টাল Northeast News যে প্রতিবেদন প্রকাশ করেছে, তার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাবাহিনী একে সম্পূর্ণ মিথ্যা, প্রমাণহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার হিসেবে অভিহিত করেছে।

প্রতিবেদনটিতে ইঙ্গিত দেওয়া হয়, বাংলাদেশ সেনাবাহিনী নাকি দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সহায়তা করছে—এমন দাবি সেনাবাহিনী কল্পনাপ্রসূত, বিদ্বেষমূলক এবং ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করেছে।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়:

“এ ধরনের ভিত্তিহীন প্রতিবেদন জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং দেশের ভেতরে বিভেদ ও অস্থিরতা উসকে দেওয়ার অপচেষ্টা। এটা সাংবাদিকতার আদর্শ ও ন্যূনতম পেশাদার নীতিমালার পরিপন্থী।”

বাংলাদেশ সেনাবাহিনী জানায়, তারা জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও সংবিধান রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ দায়িত্ব পালনে অটল থাকবে।

সেনাবাহিনীর বক্তব্যে আরও বলা হয়,

“বাংলাদেশের জনগণের বিশ্বাস ও আস্থাই আমাদের শক্তি। সেনাবাহিনী কখনোই রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রমে লিপ্ত হয়নি এবং কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দেয় না।”

সেনাবাহিনী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, Northeast News-এর মতো কিছু বিদেশি গণমাধ্যম বারবার বাংলাদেশ সম্পর্কে ভুল ও নেতিবাচক তথ্য ছড়িয়ে ভ্রান্ত ধারণা তৈরি ও আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সচেষ্ট। এ ধরনের অপচেষ্টা কখনোই সফল হবে না।

সূত্র – সংবাদ বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনী

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মিথ্যা তথ্য ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া: সেনাবাহিনীর তীব্র প্রতিবাদ

আপডেট : ০৭:০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫