ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাতলায় পল্লী বিদ্যুৎ কর্মী ও পুলিশের ওপর হামলার ঘটনায় আনসার সদস্য আটক

বগুড়ার সোনাতলায় পল্লী বিদ্যুৎ কর্মীকে মারপিট ও পুলিশের ওপর হামলার ঘটনায় ওমর ফারুক নামে একজন আনসার সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত আনসার সদস্য জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার নির্বাহী কর্মকর্তার বাসভবনে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, উপজেলার জোড়গাছা ইউনিয়নের সোনাকানিয়া গ্রামে পল্লী বিদ্যুতের কর্মচারীগণ বিদ্যুৎ সংযোগের কাজ করতে গেলে, সংযোগ দিতে দেরি হওয়ার কারনে  মৃত আজিজার প্রামাণিকের ছেলে শহীদুল প্রামাণিক (৫২)সহ  কয়েকজন একত্রিত হয়ে পল্লী বিদ্যুতের কর্মচারীদের মারপিট করে।

এ ঘটনায় ১ জুন বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কো-অডিনেটর ইদ্রিস আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। সোনাতলা থানা মামলা নং ০১,

উক্ত মামলায় তদন্তকারী কর্মকর্তা এসআই শিমুল কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ সোনাকানিয়া গ্রামের শহিদুল প্রামাণিকের বাড়িতে আসামি গ্রেফতার করতে গেলে শহিদুল প্রামানিক ও তার ছেলে ওমর ফারুকসহ অজ্ঞাত ৪ থেকে ৫জন মিলে পুলিশের ওপর আক্রমণ করে। পুলিশ বাদী হয়ে সরকারি কাজে বাধা প্রদান করায় আর একটি মামলা দায়ের করেন। মামলা নং ০২।

পুলিশের ওপর আক্রমণ ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে ওমর ফারুককে গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাতলা থানার ওসি মিলাদুন নবী বলেন, আনসার সদস্য ওমর ফারুককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সোনাতলায় পল্লী বিদ্যুৎ কর্মী ও পুলিশের ওপর হামলার ঘটনায় আনসার সদস্য আটক

আপডেট : ১০:২২:৪০ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫