ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতিসহ সাত নেতা গ্রেফতার

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থির করার পরিকল্পনা, ঝটিকা মিছিল ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ রয়েছে। গ্রেফতার হওয়া প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন:
১. গলাচিপা উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওয়ানা মারজিয়া নিতু (৪৬)
২. বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম (৫৭)
৩. চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ (৭০)
৪. দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ নাসির আহমেদ (৬০)
৫. লালবাগ থানা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মোঃ নুরুল হক (৬২)
৬. মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প বাজার ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাঈদ ওরফে মাছুয়া সাঈদ (৫৪)
১ জুন থেকে ২ জুন রাতভর রাজধানীর পীরেরবাগ, উত্তরা, শান্তিনগর, লালবাগ, পল্লবী ও ওয়ারী এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতিসহ সাত নেতা গ্রেফতার

আপডেট : ০৬:২৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫