চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে মানবিক সহায়তার অংশ হিসেবে আজ ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জুন) সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণ কার্যক্রম চলে।
সেনাবাহিনীর ফরিদগঞ্জ ক্যাম্পের ব্যবস্থাপনায় ও পর্যবেক্ষণে এদিন মোট ৫,০০৩ জন ভিজিএফ কার্ডধারীর মাঝে সর্বমোট ৪১ টন ৭১০ কেজি চাল সুষ্ঠুভাবে বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমটি যাতে শান্তিপূর্ণ, স্বচ্ছ ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করতে সেনাবাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে সহায়তা প্রদান করেন।
সাধারণ মানুষ এমন একটি সুশৃঙ্খল ও মানবিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, দেশের যেকোনো সংকটে ও মানবিক সহায়তার প্রয়োজনে তারা সবসময় জনগণের পাশে থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।




















