ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট অভিযান: ৩৯ হাজার টাকা জরিমানা

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা বাজার এলাকায় যৌথ বাহিনীর নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন করে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে ও পুলিশের সঙ্গে সমন্বয়ে আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে ট্রাফিক আইন ভঙ্গ, লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানো, ফিটনেসবিহীন যানবাহন চলাচল এবং হেলমেট না পরার মতো নিয়মবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। যৌথ বাহিনী মোট ১২৫টি যানবাহনে তল্লাশি চালায়। এর মধ্যে ৯ জন লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকের কাছ থেকে সর্বমোট ৩৯,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া লাইসেন্স না থাকায় ৩টি মোটরসাইকেল জব্দ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইন অমান্য ও বিভিন্ন ধরনের অবৈধ কার্যকলাপ প্রতিরোধে সেনাবাহিনী সর্বদা সক্রিয় রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তিতে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট অভিযান: ৩৯ হাজার টাকা জরিমানা

আপডেট : ০৭:৪৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫