ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারীর হাতেই গড়ে উঠতে পারে এক নতুন অর্থনৈতিক বিপ্লব:জেলা প্রশাসক

তৃণমূল নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও স্বনির্ভরতার পথে অনুপ্রেরণাদায়ী পদক্ষেপ জেলা প্রশাসনের

নারায়ণগঞ্জ, ২ জুন ২০২৫:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ অনুষ্ঠিত হলো নারী উদ্যোক্তাদের ভাতার চেক বিতরণ অনুষ্ঠান। জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত “তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প”-এর আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের ইচ্ছাশক্তিই আমাদের সবচেয়ে বড় শক্তি। যদি আমরা নিজের প্রতি বিশ্বাস রাখি, তবে যেকোনো কিছু অর্জন সম্ভব। এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।”

জেলার পাঁচটি খাতে—ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন ও প্রোগ্রাম ম্যানেজমেন্ট, ক্যাটারিং, বিউটিফিকেশন এবং বিজনেস ম্যানেজমেন্ট ও ই-কমার্স—প্রশিক্ষণপ্রাপ্ত মোট ২৫০ জন নারী উদ্যোক্তার মাঝে সর্বমোট ২৪,৯৯,৯০০ (চব্বিশ লক্ষ নিরানব্বই হাজার নয়শত) টাকার চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসক আরও বলেন, “এই ধরনের প্রশিক্ষণ ও সহায়তা কেবল ব্যক্তি নয়, সামগ্রিকভাবে সমাজ ও দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সহায়ক হয়। নারীরা যখন স্বাবলম্বী হন, তখন একটি জাতি প্রকৃত অর্থেই এগিয়ে যায়।”

অনুষ্ঠানটি ছিল এক অনুপ্রেরণামূলক আয়োজন, যা নারীদের আত্মনির্ভরশীল করে তোলার প্রয়াসকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

নারীর হাতেই গড়ে উঠতে পারে এক নতুন অর্থনৈতিক বিপ্লব:জেলা প্রশাসক

আপডেট : ০৮:১৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫