ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে ছেংগারচর এরিয়ায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে আমন ধানের বীজ বিতরণ 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ব্র্যাক (মাইক্রো ফাইন্যান্স) এর উদ্যোগে সারাদেশের ন্যায় ইস্ট ডিভিশনের অন্তর্গত চাঁদপুর ১ অঞ্চলের আওতাধীন ছেংগারচর শাখায় এই আমন ধানের বীজ বিতরণী কার্যক্রম অনুষ্ঠিত হয়।
(৩ জুন) মঙ্গলবার  বিকাল ৩ টায় উপজেলার ছেংগারচর ব্রাক অফিসের মাল্টিপারপাস হল রুমে ব্রাক (মাইক্রো ফিন্যান্স) এর ২০ জন সদস্যদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত থেকে গ্রাহদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এলাকা ব্যবস্থাপক ( দাবি) মোহা: আব্দুর রফিক। তিনি জানান সারাদেশের ব্র্যাক (মাইক্রো ফাইন্যান্স) এর উদ্যোগে ৫০৭৮২ কেজি ২৫৩৯১ জন সদস্যদের মাঝে আমন হাইব্রিড ধানের বীজ বিনামূল্যে  বিতরণ করা হয়। এ ছাড়া চাঁদপুর ১ অঞ্চলের অন্যান্য অফিসে আরো ২৫০ জন মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির সদস্যদের মধ্যে ৫০০ প্যাকেট আমন ধানের বীজ বিতরণ করা হয়।
উক্ত বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে আমন ধানের হাইব্রিড জাত “মুক্তি-১” চাষাবাদ সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন শস্য নিরাপত্তা বীমার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জিহাদ ইকবাল এবং ব্র‍্যাক-এর বিভিন্ন বীজ সম্পর্কে আলোচনা করেন  টেরিটোরি সেলস অফিসার মোঃ আলমগীর হুসাইন (টি.এস.ও) ব্র‍্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ, শাখা ব্যবস্থাপক (দাবি) নয়ন রায় এবং উপজেলা হিসাব ব্যবস্থাপক সুমন চন্দ্র পাল।
বিনামূল্যে আমন ধানের বীজ পেয়ে স্থানীয় গ্রাহক ও কৃষকরা অনেক আনন্দিত।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে ছেংগারচর এরিয়ায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে আমন ধানের বীজ বিতরণ 

আপডেট : ০৬:৪০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫