চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর একটি ভ্রাম্যমাণ চেকপোস্ট অভিযান পরিচালনা করেছে। ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে এবং পুলিশের সঙ্গে সমন্বয়ে এই অভিযানটি মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কালীর বাজার এলাকায় পরিচালিত হয়।
অভিযানকালে ট্রাফিক আইন লঙ্ঘনকারী চালক ও যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। অভিযান চলাকালে মোট ১০৫টি যানবাহন তল্লাশি করা হয়। লাইসেন্স না থাকায় ২ জন মোটরসাইকেল চালকের কাছ থেকে মোট ৩৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া, লাইসেন্স না থাকার কারণে ৩টি মোটরসাইকেল ও ১টি ট্রাক্টর জব্দ করে থানায় পাঠানো হয়।
অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধেও অভিযান পরিচালিত হয়।




















