চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী, চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য ও সুপ্রসিদ্ধ আইনজীবী ব্যারিস্টার মোঃ কামাল উদ্দিন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর-৫ আসনের সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা ত্যাগ ও সাম্যের প্রতীক। এই পবিত্র দিনে আমরা যেন কোরবানির প্রকৃত শিক্ষা গ্রহণ করে নিজেদের আত্মশুদ্ধি এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় গ্রহণ করি। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমাদের এই ত্যাগ মানবিক ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার অনুপ্রেরণা হয়ে উঠুক।”
তিনি আরও বলেন, “বিশ্ব মুসলিম উম্মাহর এই আনন্দঘন উৎসবের দিনে আমি দোয়া করি—চাঁদপুর-৫ আসনের প্রতিটি ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক। সমাজে ভ্রাতৃত্ব, সহানুভূতি ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হোক। ঈদ হোক একে অপরের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা।”
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের করণীয় প্রসঙ্গে ব্যারিস্টার কামাল উদ্দিন বলেন, “গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগণের পক্ষে কাজ করেছে এবং ভবিষ্যতেও করে যাবে। আমি বিশ্বাস করি—দেশপ্রেম এবং জনসেবার মানসিকতা থাকলে একটি উন্নত, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়া সম্ভব।”
চাঁদপুর-৫ আসনের জনগণের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “হাজীগঞ্জ ও শাহরাস্তির মানুষ সবসময়ই সচেতন, প্রগতিশীল ও দেশপ্রেমিক। আমি তাদের পাশে আছি এবং আগামীতেও তাদের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যেতে চাই। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার প্রেরণা। এই ঈদে সবার জীবনে আসুক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। ঈদ মোবারক।”




















