ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শহিদ পরিবারকে ঈদ উপহার দিলেন জেলা প্রশাসক

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শহিদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, শহিদ পরিবারের সদস্যরা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

জেলা প্রশাসক বলেন, “শহিদরা আমাদের গর্ব, তাঁদের আত্মত্যাগে আমরা একটি ন্যায্য সমাজের স্বপ্ন দেখি। তাঁদের পরিবারের পাশে থাকা আমাদের দায়িত্ব।” তিনি আরও আশ্বাস দেন, “শুধু ঈদ নয়, যেকোনো সময় প্রয়োজনে জেলা প্রশাসন তাঁদের পাশে থাকবে।”

অনুষ্ঠানে শহিদ পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরিবারগুলো জেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শহিদ পরিবারকে ঈদ উপহার দিলেন জেলা প্রশাসক

আপডেট : ০৭:৫৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫