ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে সেনাবাহিনীর তত্ত্বাবধানে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট, ৬৮০০০ টাকা জরিমানা

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে যৌথ বাহিনী এক ভ্রাম্যমাণ চেকপোস্ট অভিযান পরিচালনা করেছে। সোমবার (০৯ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে কচুয়া রোডে এ অভিযান চালানো হয়।

অভিযানে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে ট্রাফিক আইন লঙ্ঘনের বিভিন্ন অভিযোগে মোট ১১৫টি যানবাহন তল্লাশি করা হয়। লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে ১০ জন চালকের কাছ থেকে মোট ৬৮,৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৪টি মোটরসাইকেল জব্দ করে থানায় প্রেরণ করা হয়।

এছাড়াও, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সুরমা পরিবহনকে জরিমানা করা হয় এবং যাত্রীদের থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া হয়।

যৌথ বাহিনী জানিয়েছে, দেশের বর্তমান পরিস্থিতিতে ট্রাফিক আইন প্রয়োগ ও আইনশৃঙ্খলা রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিত চলবে। সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান অব্যাহত রাখবে বলেও জানানো হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে সেনাবাহিনীর তত্ত্বাবধানে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট, ৬৮০০০ টাকা জরিমানা

আপডেট : ০৯:০০:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫