ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর থেকে ঢাকা গামী লঞ্চে অসুস্থ হয়ে নারী যাত্রীর মৃ*ত্যু

চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রফরফ-৭ লঞ্চে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে, লঞ্চটি মাঝনদীতে পৌঁছালে।

মৃত নারীর নাম রেজিয়া বেগম (৬৫)। তিনি লক্ষ্মীপুর জেলার বাসিন্দা ও মোহাম্মদ জলিলের স্ত্রী। পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং ঢাকায় চিকিৎসার জন্য যাচ্ছিলেন।

লঞ্চের যাত্রী নুরে আলম নয়ন বলেন, “রেজিয়া বেগম লঞ্চে ওঠার পর থেকেই অসুস্থবোধ করছিলেন। হঠাৎ তাঁর অবস্থার অবনতি হয় এবং তিনি অচেতন হয়ে পড়েন। আমরা সাহায্যের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। ধারণা করা হচ্ছে, স্ট্রোক বা হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে।”

এ ঘটনায় লঞ্চের অন্যান্য যাত্রীরা গভীর শোকে আচ্ছন্ন হয়ে পড়েন। লঞ্চ কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানিয়েছে। মরদেহ লক্ষ্মীপুরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুর থেকে ঢাকা গামী লঞ্চে অসুস্থ হয়ে নারী যাত্রীর মৃ*ত্যু

আপডেট : ১২:৩৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫