ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা আজীবন বহিষ্কার

রাজশাহীর পুঠিয়া উপজেলা বিএনপির দুই নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি। বহিষ্কৃতরা হলেন—উপজেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম জুম্মা এবং বানেশ্বর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক।

বুধবার (১১ জুন) জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল ও সদস্য সচিব বিশ্বনাথ সরকারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুই নেতাকে বিএনপির সকল পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আনোয়ারুল ইসলাম কিছুদিন ধরে নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন মিমকে বিদ্যালয়ে যেতে বাধা দিয়ে আসছিলেন। প্রধান শিক্ষক বিষয়টি সেনাবাহিনীকে জানালে জেলা বিএনপি আনোয়ারুলকে কারণ দর্শানোর নোটিশ দেয়। তবে তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি।

অন্যদিকে, বানেশ্বর ইউপির সদস্য রফিকুল ইসলাম পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে পুঠিয়ার হাতিনাদা গ্রামে দুই সেনাসদস্যের বাড়িতে হামলা চালান। এসময় সেনাসদস্য তরিকুল ইসলামের বাড়িতে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অন্য সেনাসদস্যের বাড়ির জানালার কাচও ভাঙচুর করা হয়। ঘটনায় রফিকুলকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি এখন পলাতক রয়েছেন।

জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, “শিক্ষকের কাজে বাধা দেওয়া ও সেনাসদস্যদের বাড়িতে হামলার মতো কর্মকাণ্ডে জড়িত থাকায় দু’জনকেই দলের শৃঙ্খলা রক্ষায় কঠোর শাস্তির আওতায় আনা হয়েছে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা আজীবন বহিষ্কার

আপডেট : ০৮:২৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫