ঢাকা ১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ারুক স্টেশন এলাকা থেকে গাঁজা ব্যবসায়ী আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:২১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • 26

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন ২০২৫) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প থেকে অভিযানটি পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, শাহারাস্তির ওয়ারুক স্টেশন এলাকা থেকে দেলোয়ার (৩৬) নামের একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, একটি গাঁজা সেবন ফিল্টার, এক প্যাকেট ফয়েল পেপার, দুটি লাইটার, একটি কাটার এবং চারটি ইয়াবা সেবনের ফিল্টার উদ্ধার করা হয়।

আটককৃত দেলোয়ারকে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য হাজীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর নেতৃত্বে অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সূত্র – প্রেস বিজ্ঞপ্তি, চাঁদপুর আর্মি ক্যাম্প

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ওয়ারুক স্টেশন এলাকা থেকে গাঁজা ব্যবসায়ী আটক

আপডেট : ১১:২১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫