ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় জামায়াতের অনুষ্ঠানে সুন্নি গ্রুপের হামলার অভিযোগ, জামায়াতের ৬ কর্মী আহত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:১৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • 22

চাঁদপুরের কচুয়া উপজেলায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দুই ধর্মীয় রাজনৈতিক দলের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে সংঘর্ষে রূপ নেয়। বুধবার (১১ জুন) সকালে উপজেলার গোহট উত্তর ইউনিয়নের নাউলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সুন্নি মতাদর্শের একটি গ্রুপ হামলা চালালে জামায়াতের অন্তত ৬ জন কর্মী আহত হন।

স্থানীয়দের বরাতে জানা গেছে, সকাল ৮টায় ৬ নম্বর ওয়ার্ড জামায়াত তাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-১ (কচুয়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী। অনুষ্ঠানটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমতি নিয়েই আয়োজিত হয়।

বেলা ১১টার দিকে ‘আলা হযরত’ নামে একটি পাঠাগারের ব্যানারে সুন্নি মতাদর্শের একটি গ্রুপ একই স্থানে অনুষ্ঠান করার চেষ্টা করে। প্রধান শিক্ষক তাদের অনুমতি না দিলেও, তারা জোরপূর্বক বিদ্যালয় চত্বরে প্রবেশ করে চলমান জামায়াতের অনুষ্ঠানে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং সরাসরি হামলা চালায়।

হামলায় আহত হন জামায়াত কর্মী মো. শাহপরান, স্বপন মিয়া, মো. আরিফ, মো. ফাহাদ, মো. এমরান ও মো. মৃদুল। তাদেরকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে কচুয়া উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের মেসবাহ অভিযোগ করে বলেন, “স্থানীয় সুন্নি জামায়াতপন্থী ‘আলা হযরত’ পাঠাগারের সভাপতি আবদুল কাদেরের নেতৃত্বে পরিকল্পিতভাবে আমাদের অনুষ্ঠানে হামলা চালানো হয়।” তিনি আরও জানান, এ ঘটনায় কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, “ঘটনার সত্যতা পেয়েছি। জামায়াতের অনুষ্ঠান চলাকালে ‘আলা হযরত’ নামে একটি গ্রুপ সেখানে হামলা চালায়। তবে জামায়াতপন্থীরা প্রতিরোধে যায়নি। হামলাকারীদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে অনুসন্ধান চলছে এবং আহতদের পক্ষ থেকে ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা হবে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

কচুয়ায় জামায়াতের অনুষ্ঠানে সুন্নি গ্রুপের হামলার অভিযোগ, জামায়াতের ৬ কর্মী আহত

আপডেট : ১২:১৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫