ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে স্ত্রীর স্বীকৃতি ও অধিকারের দাবিতে অনশনে রুনা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:৪৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • 29

চাঁদপুরের হাজীগঞ্জে স্বামীর স্বীকৃতি ও বৈধ অধিকার প্রতিষ্ঠার দাবিতে টানা ২৫ দিন ধরে অনশন করছেন রুনা আক্তার (৪২) নামের এক নারী। তিনি দাবি করেছেন, দীর্ঘ ২৪ বছর আগে প্রবাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও আজ পর্যন্ত তিনি স্বামীর ঘরে ঠাঁই পাননি।

জানা যায়, রুনা আক্তার শরীয়তপুর জেলার জাজিরা থানার উত্তর কেবলনগর এলাকার বাসিন্দা। তার পিতা মৃত কোরমান শেখ। তার দাবি অনুযায়ী, ২০০০ সালের ৬ ফেব্রুয়ারি ওমানে অবস্থানকালে ওমানপ্রবাসী মমিন মিজির (৪৫) সঙ্গে ইসলামি শরিয়াহ মোতাবেক তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের একটি কাবিননামাও তার কাছে রয়েছে।

গত ১৮ মে থেকে রুনা হাজীগঞ্জ উপজেলার উত্তর-পূর্ব রাজারগাঁও এলাকার আলাউদ্দিন মিজি বাড়িতে অবস্থান করে অনশন শুরু করেন। তিনি বলেন, “আমি ন্যায্য অধিকার ও স্বামীর স্বীকৃতি চাই। যতদিন না তা নিশ্চিত হচ্ছে, ততদিন আমার অনশন চলবে।”

স্থানীয়রা জানিয়েছেন, সম্প্রতি মমিন মিজি দেশে এসেছিলেন এবং কয়েকদিন নিজ বাড়িতে অবস্থান করেন। রুনা আক্তারের আগমনের খবর পাওয়ার পর তিনি কাউকে কিছু না জানিয়ে আবারও বিদেশে ফিরে যান।

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মানবিক বিবেচনায় অনেকে রুনার দাবি বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে এখন পর্যন্ত স্থানীয় প্রশাসনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে স্ত্রীর স্বীকৃতি ও অধিকারের দাবিতে অনশনে রুনা

আপডেট : ০৩:৪৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫