ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাব-১১-এর অভিযানে ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:২১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • 23

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১-এর বিশেষ অভিযানে ৬ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি মো. হৃদয় হাওলাদার (২৭) গ্রেফতার হয়েছেন। সোমবার (৩ জুন) রাতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল।

র‍্যাব সূত্রে জানা যায়, মো. হৃদয় হাওলাদার ২০২১ সালের ১০ সেপ্টেম্বর মাদকদ্রব্য পরিবহনের সময় গ্রেফতার হন। এ ঘটনায় চাঁদপুর জেলার কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে ২০২৪ সালের ৩০ এপ্রিল বিজ্ঞ আদালত তাকে দুটি ধারায় ৬ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

রায়ের পর থেকে হৃদয় হাওলাদার পলাতক ছিলেন। পরে তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত হৃদয় হাওলাদারের বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর থানার চরচান্দা গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় বসবাস করছিলেন।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে আদালতের দেওয়া সাজা কার্যকরের লক্ষ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

র‍্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়, মাদক, অস্ত্র, হত্যা, অপহরণ ও অন্যান্য অপরাধ দমনে ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে তারা। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত সময়ে র‍্যাব-১১ প্রায় ৩০০ জন মাদক কারবারিসহ, অস্ত্র, হত্যা, ধর্ষণ ও অন্যান্য অপরাধে জড়িত ১০৫০ জনের বেশি অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

র‍্যাব-১১-এর অভিযানে ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আপডেট : ০৪:২১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫